• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থীদের মারকায ইজতেমা বন্ধ করার হুশিয়ারী বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন সাংবাদিক এম সামাদ মতিন ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু নগরীর দেওভোগ এলাকায় বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন এর শুভ উদ্বোধন তুরস্কে COP31 জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এম সামাদ মতিন নারায়ণগঞ্জ সদরে ১১ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ডিসি রায়হান কবির শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

১২ হাজার থেকে বেড়ে ২০ হাজারে মুক্তিযোদ্ধা ভাতা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

নতুন ২০২১-২০২২ অর্থবছরে বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা ১২ হাজার থেকে বৃদ্ধি করে প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশের ৫০তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় বাজেট।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বিগত ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘােষণা দেন। সে অনুযায়ী বীর মুক্তিযােদ্ধাগণের সম্মানী ভাতা আগামী ২০২১-২০২২ অর্থবছরে ১২ হাজার টাকা হতে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা।

মুক্তিযােদ্ধা কল্যাণ বাজেটে বলা হয়, মুক্তিযােদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশ মাতৃকার সেবায় মুক্তিযােদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।বীর মুক্তিযােদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System প্রস্তুত করে G2P প্রক্রিয়ায় সকল বীর মুক্তিযােদ্ধার সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি ভাতাভােগীর ব্যাংক হিসাবে প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী গত ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন।

এছাড়া, বীর মুক্তিযােদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে তাঁদের জন্য ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।

বীর মুক্তিযােদ্ধাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযােদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..