• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

৪৬ বসন্তে আপোষহীন কলম সৈনিক

বিডিনিউজ আই ডেস্ক : / ১১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
কবি রমজান বিন মোজাম্মেল

পাক্ষিক ‘পুরাতন পাতা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি রমজান বিন মোজাম্মেল। ১৪ অক্টোবর কবি’র জন্মদিবস।

আপাদমস্তক বাংলা সাহিত্যের কান্ডারী কবি রমজান বিন মোজাম্মেল ১৯৭৫ সালে প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় জন্মগ্রহণ করেন। পিতা মুক্তিযোদ্ধা মীর মোজাম্মেল হক, মাতা বেগম মমতাজ হকের সংসারে তিন ভাই-বোনের মধ্যে তিনিই বড়। শিশু-কিশোর বয়স থেকে সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে কবি বিরামহীন ছুটে চলেছে। তোলারাম বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ণরত অবস্থায় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে জড়িয়ে পরেন। পাশাপাশি সাহিত্য চর্চায় স্থানীয় গন্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে লেখা-লেখির মাধ্যমে নিজের অবস্থান জানান দেন। এরই মাঝে একাডেমির শিক্ষা জীবন ইতি টেনে কবি বিভিন্ন জাতীয় পত্রিকায় বিভাগীয় পাতার দায়িত্ব পালন করেন।

সাহিত্য ও সাংবাদিকতায় কবি সমান দক্ষতার প্রমান রাখেন। যার ফলে কবি ২০১০ সালে পাক্ষিক পুরাতন পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশনা শুরু করেন। এপার বাংলা – ওপার বাংলায় কবি সমানতালে সমাদৃত। বাংলাদেশের সিমানাকে ছাপিয়ে বিশ্ব সাহিত্যে কবির সরব পদার্পণ আমাদের এনে দিয়েছে সন্মান। কবি বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন জেলা পরিষদ এলাকায় বসবাস করেন। কবির সহ-ধর্মনী একজন শিক্ষক। স্বাধীনতা প্রশ্নে একজন আপোষহীন কলম সৈনিক কবি রমজান বিন মোজাম্মেল ৪৬ বসন্তে পা দিলো। কবি রমজান বিন মোজাম্মেল সাহিত্যের সকল শাখায় পদচারণা থাকলেও কবি হিসাবেই তার পিরিচিত ব্যাপক। জন্মদিনে কবির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা। কবির দীর্ঘআয়ু কামনা করি।

এম সামাদ মতিন

লেখকঃ এম সামাদ মতিন
সম্পাদক ও প্রকাশক, বিডি নিউজ আই ডটকম।
সাবেক সভাপতি,ফতুল্লা প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..