• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

বুড়িগঙ্গা নদীতে অভিযানে ১ জনের কারাদন্ড, ৪ জনের জরিমানা

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৬১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিডি নিউজ আই: ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নৌ পরিবহন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা র‌্যাব-১১। এ সময় এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ জনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নদীতে চলাচলকারী নৌযানগুলোতে সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাষ্টার-ড্রাইভার সনদ না থাকা, সংঘর্ষ এড়িয়ে নিরাপদে চলাচলের বিধান অনুযায়ী চলাচল না করা ও অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে এ কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়।

বিনাশ্রম ৩ মাসের কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন এমভি মায়ের দোয়া নামক অনিবন্ধিত নৌযানের মো. বেল্লাল হোসেন (৪০)। এছাড়া এমভি স্বর্ণা পরিবহন নামে অনিবন্ধিত নৌযানের আবু হানিফ মোল্লা (৩৪) কে ৫০ হাজার টাকা, এমভি শিমু পরিবহন নামক নৌযানের মো. রিয়াজ (২৩) কে ৪০ হাজার টাকা, নামবিহীন অনিবন্ধিত ১টি নৌযানের নাঈম খান (২৪) কে ২০ হাজার টাকা এবং এমভি আজমীর শরীফ নামক নৌযানের মো. জানে আলম (৩৯) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে র‌্যাব-১১ উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..