• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

ফতুল্লায় র‌্যাবের অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ মে, ২০২১

নারায়ণগঞ্জ ফতুল্লায় জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাহাব উদ্দীন (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৩), মো. মমিন (৪০), মো. ফারুক মিয়া (৩৫) ও মো. রফিক (৩৫)।
র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ি এলাকার জনৈক মো. বাবুল মিয়ার বাড়ির সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..