• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ বহু ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

সমালোচনার আগে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়নচিত্রের দিকে তাকান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৬১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
জাতীয় প্রেসক্লাবে দেশে সংবাদপত্রজগতের পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়া’র ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ’ আয়োজিত ‘মহান স্বাধীনতা সংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়নচিত্রের দিকে তাকাতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আজ দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে দেশে সংবাদপত্রজগতের পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়া’র ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ’ আয়োজিত ‘মহান স্বাধীনতা সংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সমসাময়িক প্রসঙ্গে একথা বলেন।
বিশ্বখ্যাত ব্লুমবার্গ পত্রিকায় সদ্যপ্রকাশিত নিবন্ধ ‘দক্ষিণ এশিয়ার উচিত তাদের ব্যতিক্রমী তারকাটির দিকে নজর দেয়া’ (সাউথ এশিয়া শুড পে অ্যাটেনশন টু ইটস স্ট্যান্ডআউট স্টার) উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই স্টার হচ্ছে বাংলাদেশ। নিবন্ধটিতে লিখেছে, ভারত ও পাকিস্তানের উচিত তাদের একসময়কার স্বল্পোন্নত প্রতিবেশি বাংলাদেশের কাছ থেকে দ্রুত উন্নয়নের মন্ত্র শেখা। ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০ভাগ বেশি ধনী ছিল আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫ ভাগ বেশি ধনী। আর বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব ক’দিন আগে জানিয়েছেন সেদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে এখন ২ হাজার ২২৭ ডলার।’
অর্থাৎ স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘দু:খের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তাদের রাজনীতিটা শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থের মধ্যে আটকে আছে। দেশের মানুষের স্বাস্থ্য কিম্বা উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ বিএনপিকে অনুরোধ জানাবো, বহু শিক্ষিত লোক তাদের দলে আছেন, তারা যেন সমালোচনা করার আগে ব্লুমবার্গে আজকের আর্টিকেলটিসহ বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের উন্নয়নচিত্র দেখে নেন।’
জাতির মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সমাজকে যেমন সঠিকখাতে প্রবাহিত করতে পারে, তেমনি চেষ্টা করলে ভিন্নখাতেও প্রবাহিত করতে পারে। বহু সংগ্রামের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রচনার পথে সংবাদপত্রজগতের পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ নিবেদিত প্রাণ বহু মানুষের অবদান চিরোজ্জ্বল। তফাজ্জল হোসেন মানিক মিয়া ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থরক্ষার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করেননি, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অধুনালুপ্ত সাপ্তাহিক রোববারের সাবেক সম্পাদক ও মানিক মিয়া ফাউন্ডেশনের মহাসচিব সৈয়দ তশাররফ আলী, রাজনীতিক মো: নাসিরুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিন কুসুম, প্রমুখ বক্তব্য রাখেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..