• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

ত্বকীর ঘাতক ওসমান পরিবার বিচারের আওতায় আসছে না: হালিম আজাদ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ বলেছেন, ত্বকীর ঘাতক ওসমান পরিবার চিহ্নিত হলেও তারা বিচারের আওতায় আসছে না। তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি কোন একটি পরিবারের প্রধানমন্ত্রী নন, ষোল কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়ান, নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করেন।

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১২ মাস উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) আজ সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত আলোক প্রজ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, খেলাঘরের জেলা সাধারণ সম্পাদক ফারুক মহসিন প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..