• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে ২৮ জুন ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ

চট্টগ্রামে একদিনে ৪ অপমৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ১৮৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, চট্টগ্রাম: চট্টগ্রামে একদিনে ৪ অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে পানিতে ডুবে দুই শিশু, সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং আত্মহননে এক যুবকের মৃত্যু হয়।
হাটহাজারী থানা পুলিশ পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, শুক্রবার দুপুরে উপজেলার চৌধুরীহাট সিকদার পাড়া এলাকায় আলী খান চৌকিদার বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সিকদার পাড়া গ্রামের মো. ইকবালের ৭ বছর বয়সী কন্যা ইসরাত জাহান ও ফাতেয়াবাদ এলাকার সন্দ্বীপ কলোনির মো. রাসেলের ৭ বছর বয়সী কন্যা সুবর্ণা। সুবর্ণা ও ইসরাত বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুকুরে মাছ ধরার জাল দিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুকে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, একই উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথায় বাসের ধাক্কায় আরিফ হোসেন নামে ৩৪ বছর বয়সী এই যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলপি সড়ক এলাকার দুলাল মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।
অপর অপমৃত্যুর ঘটনাটি আত্মহননের। নগরীর জালালাবাদ হাউজিং এলাকায় পারিবারিক কলহের জেরে রুবেল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেন।
আজ শুক্রবার সকালে শহীদ টিটুর বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দেন মরহুম মোহাম্মদ মোস্তাফার ছেলে রুবেল। পারিবারিক সূত্রে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..