• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

জাপানে ২৭ সেপ্টেম্বর আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

আবু ইউসুফ মুন্না, বিডি নিউজ আই, টোকিও: জাপান সরকার আগামী ২৭ সেপ্টেম্বর নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
বিদেশী নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপির।
অন্ত্যেষ্টিক্রিয়া টোকিওর নিপ্পন বুডোকানে অনুষ্ঠিত হবে। নিপ্পন বুডোকান একটি বৃহৎ স্থান। সেখানে কনসার্ট ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সর্বশেষ ১৯৬৭ সালে সাবেক একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থানটি ব্যবহৃত হয়েছিল।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, সবচেয়ে দীর্ঘ মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আবের রেকর্ড তার প্রশংসনীয় অর্জন এবং বিদেশী নেতাদের সাথে তার সুসম্পর্ক তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া প্রাপ্তির জন্য যথার্থ।
তিনি আরো বলেন,”আমরা বিদেশী বিশিষ্ট ব্যক্তিদেরও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের আমন্ত্রণ জানাবো এবং যে দেশগুলির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সে সব দেশকেও এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”
গত ৮ জুলাই পশ্চিমাঞ্চলীয় নারা নগরীতে বক্তৃতাকালে আবে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তাকে হত্যার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি আইনি হেফাজতে রয়েছে।
ইউনিফিকেশন চার্চের সাথে সাবেক নেতা সম্পৃক্ত ছিলেন বলে অনুমান করে ইয়ামাগামি আবেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
ইয়ামাগামির মা এ গির্জায় বড় ধরণের অনুদান দিয়েছেন বলে ধারণা রয়েছে।
মৃত্যুর পরপরই টোকিওর একটি মন্দিরে ছোট পরিসরে আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে বাইরে ভিড় করেছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..