• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর । ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর পরের দিন ২৬ সেপ্টেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এদিকে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। সেখানে জাপা দাবি করে উপ-নির্বাচনটি ব্যালট পেপারে নিতে। ইভিএমে ভোট হলে তারা এতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..