• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুর সুপারিশ করেছে স্থায়ী কমিটি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সভায় ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনেরও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কাজী কেরামত আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ¡বানকৃত জেলা পর্যায়ে সাহিত্য চর্চা বাড়ানোর বিষয়ে বাংলা একাডেমি কি পদক্ষেপ গ্রহণ করেছে ও কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক গত এক বছরে কোন্ কোন্ রচনাবলী কয়টি ভাষায় অনুদিত হয়েছে তা কমিটিকে অবহিতকরণ এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গ্রন্থাগারে ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক বই পাঠের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত ৫২ একর ভূমি গ্রহণে অপারগতা প্রকাশ করায় উক্ত ভূমি থেকে ১০ একর ভূমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্য সংকলন “নজরুল রচনাবলী” প্রমিত ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মনোনয়নের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর, প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..