• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন / ৩৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৫।

সোমবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম, মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরদার।
স্বাগত বক্তব্য রাখেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের (শিশু বিশষজ্ঞ) ডা. মো. সালাউদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ) ডা. লী শান্তা মন্ডল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা, মোর্শেদুল ইসলাম খাঁন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, সেবিকা ও স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..