• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

নাঃগঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক কর্মশালা ও সনদপত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা / ৫৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ” গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সার্কিট হাউজ কনফারেন্স রুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এ-র চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব, (উপসচিব) মো: আব্দুস সবুর। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান।

কর্মশালায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে দেশ ও সমাজ উন্নয়নে এবং কল্যাণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা, অধিকার ও কর্মের স্বচ্ছতা বিষয় গুলো তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ-র চেয়ারম্যান তিনি তার বক্তব্যে তুলে ধরেন বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠনের উদ্দেশ্য , কর্ম পদ্ধতি ও সাংবাদিকদের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা কেউ কাউকে দোষারোপ না করে আমরা আমাদের নিজ দ্বায়িত্ব গুলো সততার সাথে পালন করলেই সমাজের সকল অনিয়ম ও দূর্ণীতি দূর হবে এবং সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের দেশ ।

আলোচনা ও কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল গণমাধ্যম কর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..