• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজ ১১ ঘটিকায়   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান,, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ তারেক আল মেহেদী, সহকারি পরিচালক (র‍্যাব) মো মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারের পরিচালক এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট  মোঃ আবু আল ইউসুফ খাঁন টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত প্রস্তুতিমূলক মতবিনিময় আলোচনা সভায় ২১শে ফেব্রুয়ারি উদযাপনে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়।
২০ফেব্রুয়ারি রাত ১২০১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ হতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ২১ফেব্রুয়ারি বাদ ফজর সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা। ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক সহ সাধারণ জনগণের জন্য  শ্রদ্ধা নিবন্ধনের জন্য উন্মুক্ত করা। সকল সরকারি অফিস ও  আদালতে পতাকা অর্ধনমিত রাখা।
জেলা প্রশাসকের পক্ষ হতে র‍্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং ভ্রাম্যমান চিত্ত প্রদর্শনী অনুষ্ঠিত করা ।
জেলা চারুকলা ইনস্টিটিউটে সকল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা।
পরিশেষে,জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, ২১ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনের দিনে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনীতিক মতোবিরোধ ভুলে দেশের স্বার্থে কাজ করার জন্য আহবান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..