বিডি নিউজ আই অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক ও প্রকাশক এম সামাদ মতিন জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করায় বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এম সামাদ মতিন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজে তাঁর অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ একটি গৌরবোজ্জ্বল অর্জন বলে মনে করছেন সহকর্মীরা।
বিডি নিউজ আই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর এই অর্জন গণমাধ্যম অঙ্গনে আরও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা যোগাবে।
বিজ্ঞপ্তিতে এম সামাদ মতিন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...