• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাট-বাজার ও ছুটিতে যাওয়া বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রবিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনের সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাট, ব্যাংক, বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি যাবেন তাদের বসতবাড়ির নিরাপত্তায় পুলিশি টহল বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাতে হবে। সড়ক-মহাসড়কে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জাল টাকা শনাক্তে হাটগুলোতে বিশেষ বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না।”

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..