• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু বক্তাবলীতে MPL সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না’গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা  ও মেঘনা ইকোনমিক জোনের সংযোগ সড়ক নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়কসমূহ উন্নীতকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় কুমিল্লা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৭) এবং মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৬) নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে মোগড়াপাড়া-আনন্দবাজার জেলা মহাসড়ক (জেড-১০৮৯) এবং আনন্দবাজার-বারদী-তালতলা জেলা মহাসড়ক (জেড-১০৬৭) যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ (LGD), মেঘনা গ্রুপের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অংশীজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মোগড়াপাড়া ও আনন্দবাজার হয়ে মেঘনা ইকোনমিক জোন পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, এ অঞ্চলের শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তাই পরিবেশগত বিষয় বিবেচনায় রেখে দ্রুততার সঙ্গে মানসম্মত সড়ক নির্মাণ করতে হবে।

সভায় অংশীজনরা প্রকল্প বাস্তবায়ন, সড়কের মানোন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং জনভোগান্তি কমিয়ে কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভার আলোচনা ও অংশীজনদের মতামতের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..