• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

আফ্রিকার জঙ্গল হচ্ছে বাংলাদেশ : মোমিন মেহেদী

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেইজে লিখেছেন, স্বাস্থ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও ব্যর্থ হয়েছেন বলেই আফ্রিকার জঙ্গল হচ্ছে বাংলাদেশ। তারা রাজপথে থাকা কাকে বলে জানেন না, জানেন না নেতাদের কি করণীয়; যে কারণে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন নীতি বিবর্জিত আমলাদের উপর। সেই দায়িত্ব পালনের পরিবর্তে তারা সাধারণ মানুষের অর্থনৈতিক শক্তিটাকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে ছাত্র-শিক্ষকদের সুন্দর আগামী। এক্ষেত্রে ব্যর্থ অর্থমন্ত্রী নিজেও।

মোমিন মেহেদী ১৬ জুন দেয়া এই স্ট্যাটাসে আরো লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় আজ জাতি হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশীদের পরিচয় হচ্ছে খুনি-ধর্ষক হিসেবে। ব্যর্থতায় আগা গোড়া মোরা রাজনীতি বিমূখ এই ব্যক্তিদেরকে ‘না’ বলে চলুন গড়ি সাহস-সুন্দর-সততা-স্বচ্ছতার বাংলাদেশ। আর এজন্য চাই আলোর রাজনীতি-ভালোর রাজনীতি। সেই রাজনীতির সূতিকাগার নতুনধারা বাংলাদেশ এনডিবি।

উল্লেখ্য, বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা ও নিবেদিত বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-ধর্ষণ-গুমমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার লক্ষকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশকারী রাজনৈতিক এই ধারাটি জাতির যে কোন সংকটে গণমানুষের পাশে ছিলো অবিরাম। দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধর দাবি-দুর্নীতি প্রতিরোধসহ সকল অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকার পাশাপাশি করোনা পরিস্থিতিতে তাদের উদ্যোগে গত দেড় বছরে হাজার হাজার মানুষকে খাদ্য-অর্থ সহায়তা দিয়েছেন, যা অব্যহত আছে এখনো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..