• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লগের নেতৃবৃন্দ।

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ জুন) সকালে ২নং রেলগেইট জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জেলা আওয়ামীরলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে আব্দুল হাই বলেন, আজকের দিনটি আমাদের কাছে স্পর্শকাতর। ১৯৪৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। পাইক পাড়ার মিউচুয়াল ক্লাবে আলোচনা হয় এবং বাইতুল আমানে এই দলের নাম ঘোষণা করা হয়। আমি এই দুই জায়গা সংরক্ষনের দাবী জানাচ্ছি। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতে এই দেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলে গেছেন আমি যদি নাও থাকি যারা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরবে। দেশ স্বাধীন হওয়ার জন্য বঙ্গবন্ধু ভাষণ ছিল বড় হাতিয়ার। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন মানচিত্র পাই। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আমাদের এক অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে। তাই আমাদের সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..