• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না : ওবায়দুল কাদের

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৭ জুন, ২০২১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ।
তিনি বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে।
ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা।
বিএনপিকে তাদের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিএনপির অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়াম তথা দাতা গোষ্ঠীর বৈঠকে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হতো। দাতাদের দয়ার উপর নির্ভর করেই তখন বাজেট হতো।
বর্তমানে শেখ হাসিনার সুদক্ষ ও ভবিষ্যতমূখী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশ নির্ভরতা নয়, নিজস্ব সম্পদের উপর ভিত্তি করেই এখন বাজেট প্রণীত হচ্ছে। সরকারের অন্ধ সমালোচনা করতে গিয়ে বিএনপি দেশ ও জাতির অর্জনকেও অস্বীকার করছে। বাংলাদেশের লড়াকু জনমানুষের আর্থ সামাজিক সফলতাকেও অস্বীকার করছে বিএনপি।
দেশের ইতিহাসে বিএনপি’র শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রপিত হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিএনপিই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারী। বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে এবং করছে। জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহেরা জনগণের কাছে স্পষ্ট।
সাম্প্রদায়িকতা,ভারত বিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচার বিএনপি এখন হালে পানি পাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই।দেশ-বিদেশে চলছে নানান ষড়যন্ত্র। বিএনপি ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করতে চায়। তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অনিয়ম – দুর্নীতির অচল ও অন্তঃসারশূণ্য এবং ঢালাও অভিযোগ আনছে। তাদের ‘হাওয়া ভবন’ নামের খাওয়া ভবন আওয়ামী লীগ সৃষ্টি করেনি।
ওবায়দুল কাদের বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহীনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সে সুযোগ আর দিবে বলে মনে হয় না।
হকার্স লীগের আহবায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ হকার্স লীগের নেতৃবৃন্দ।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..