• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদের ছুটিতেও না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের জরুরি পরিসেবা চলমান

জাহাঙ্গীর হোসেন / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও না.গঞ্জের বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের জরুরী সেবা চলমান থাকায় স্থানীয় জনগণ আগ্রহের সাথে সেবা গ্রহণ করে সন্তষ্টি প্রকাশ করেন।

গর্ভবতী সেবা ২৪ জন,গর্ভোত্তর সেবা ১১ জন, সাধারণ রোগী সেবা ২৮ জন, শিশু সেবা ৩২ জন, পরিবার পরিকল্পনা পদ্বতি সেবা ১৫, করোনাভাইরাস সচেতনতা বিষয় পরামর্শ প্রদান ৩০ জন।
বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়ের সাথে আলোচনা করে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়।

সরকারী ছুটির দিনে জরুরী সেবা ছাড়া সকল বহিঃবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকে। ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে সেবা কেন্দ্র থেকে সেবা প্রদান করায় সেবা গ্রহীতাগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

সেবা কেন্দ্র সমূহের কার্যক্রম তদারকি করেন বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায় ও মেডিকেল অফিসার ডা. সোনালী আক্তার।

পরিবার পরিকল্পনার ঢাকা বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক’র দিকনির্দেশনায় সকল কার্যক্রম নির্দেশনা ও তত্ত্বাবধান করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..