• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ মডেল নারায়ণগঞ্জ নির্মাণে এসপি হাবিবুর রহমানকে নিয়ে আশাবাদী জেলাবাসী প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জন সহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে বিশেষ কর্মসূচির পর এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু নেই: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ফতুল্লায় ৬১ পাসপোর্ট, ৫ এনআইডি ও ৬ সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

সৌদি আরব গেলে নিজ খরচে কোয়ারেন্টাইন: মাহবুল আলী

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ মে, ২০২১
মাহবুল আলী

বাংলাদেশ থেকে সৌদি আরব গেলে সেই দেশের সরকারি নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সব খরচ ব্যক্তিকেই বহন করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বুধবার বিকালে আশুলিয়ার বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটনকেন্দ্র ‘জয়’ এ কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুল আলী বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছুটা অসুবিধা হচ্ছে এবং সেজন্য আমরা আলোচনা করে যাচ্ছি যাতে দেশের শ্রমজীবী মানুষদের কষ্ট না হয়।

বিমানে যাত্রী দুর্ভোগ কম হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে কোনো শ্রমজীবী মানুষ যাতে সহজে ও কম খরচে দেশের বাইরে যেতে পারে সেজন্য বিমান কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। করোনাভাইরাসের মন্দা কাটিয়ে উঠতে সরকার পর্যটন ব্যবসাকে আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..