• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি নারায়ণগঞ্জে জাতীয় কণ্যশিশু দিবস পালিত নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে হলে এখনই সমন্বিত মহাপরিকল্পনা প্রয়োজন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৩০০ শয্যা খানপুর হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন

কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদের  দোয়া ও সহযোগিতার আহ্বান 

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ মে, ২০২২

বিডি নিউজ আই, সংবাদ বিজ্ঞপ্তি : নারায়নগঞ্জ জেলা বন্দর থানাধীন ১৬৪ এইচ এম সেন রোড, রাজবাড়ি এলাকার স্হায়ী বাসিন্দা   মৃতঃ আবু শাকের শুকুর মাহমুদ এর  পুত্র কবি ও সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত ইয়াদী মাহমুদ( ৬৫)। সে কিডনি ও পিত্ত থলিতে পাথর রোগে আক্রান্ত। আগামী ২৫ মে তাঁর অস্রপাচার। তাঁর এ রোগ হতে মুক্তির আশায় সকলের কাছে দোয়া ও চিকিৎসা ব্যয়ে মানবিক ভাবে অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
বয়োজ্যেষ্ঠ প্রবীন  কবি ও সাংবাদিকের  কিডনি ও পিত্ত থলিতে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষায়   ৬টি পাথরের অস্তিত্ব খুঁজে পান । শরীরের ভিতরে এসকল পাথরের কারনে প্রচন্ডভাবে শারীরিক ব্যথায় শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে  বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের  পরামর্শ অনুযায়ী অস্রপাচারের মাধ্যমে তাঁর এ পাথর অপসারণ না করিলে দ্রুত মৃত্যুর সম্ভাবনা রয়েছে । চিকিৎসকের এমন  কথা শুনে সে শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছে। কারন  অস্রপাচারের ব্যয় তার পক্ষে একক ভাবে বহন করা সম্ভব হচ্ছে না।
১৯৭৫ সাল থেকে ইয়াদী মাহমুদ সাংবাদিকতা জীবন শুরু করেন। সে বর্তমানে মাসিক জনপ্রশাসন পত্রিকার সহ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধির দ্বায়িত্ব পালন করছেন।কবি হিসেবে সে  বাংলা একাডেমি’র সদস্য। এ ছাড়াও সাহিত্য সংগঠন বাংলাদেশ কবি সংসদ, কবিলায় ফাউন্ডেশন, জাতীয় কবি সংগঠন অনুপ্রাস এর উপদেষ্টা। সন্মেলিত সাহিত্য জোট এর সভাপতি ও জার্নালিজম ডেভোলাপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান।
অসুস্থ জনিত কারণে চিকিৎসা ব্যয় চালাতে গিয়ে বর্তমানে সে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। এখন  চিকিৎসা ব্যয়   ইয়াদী মাহমুদ ও তাঁর পরিবারের পক্ষে একক ভাবে বহন করা সম্ভব হচ্ছে না। তাই সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে   চিকিৎসা বাবদ অনুদানের আবেদন জানান সেইসাথে সমাজের দানবীর ও উদার ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
যদি কেহ তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহা হলে  ০১৯১৫৫৩২২২৫  নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..