• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

কাউন্সিলর বাবুল ভালো মানুষ ছিলেন: আইভী

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাসিকের মাসিক সভা।

সদ্য প্রয়াত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল ‘ভালো মানুষ ছিলেন’ বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাসিকের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত কাউন্সিলরের শোক প্রস্তাবে মেয়র ওই মন্তব্য করেন।
প্রয়াত কামরুজ্জামান বাবুল প্রসঙ্গে মেয়র আইভী বলেছেন, ‘একজন কাউন্সিলরকে আমরা হারিয়ে শোকাহত। কাউন্সিলর বাবুলের জনপ্রিয়তা তার জানাজাতে প্রমাণিত হয়েছে। তাদের এলাকার একটি মসজিদের কাজের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়োজিত ছিলেন। ঈদের কিছুদিন আগে যখন আমি তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন তাঁর ভাইয়েরা আমাকে মসজিদটি দেখায়। অত্যন্ত রুচিশীলভাবে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে কাজটি করেছেন।’
সিটি মেয়র বলেন, ‘প্রথম দিকে উনি এসে আমাকে বলতেন, উনি বিএনপি করে তাই ওনাকে কাজ-কাম কম দেই। পরে ওনার ধারণা বদলে যায়। প্রথমে আমাদের হাতে তেমন কাজ ছিল না। পরবর্তীতে ওনার ওখানে অনেক কাজ হয়েছে। ছোট কয়েকটা গলি, ব্রিজের কাজ চলমান ছিল। তাছাড়া ওনার কোন চাহিদা ছিল না। কবরস্থানের জন্য ওনি প্রায় আমাকে বলতো কিন্তু সেই কাজটাও তিনি উদ্বোধন করে গেছেন। বাবুল মানুষ হিসেবে ভালো ছিলেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর আচার ব্যবহার ভালো ছিল। আমি দেখলাম দলমত নির্বিশেষে এলাকার মানুষ এসে আমাকে ওনার সম্পর্কে বলেছে।’
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শওকত হাসেম শকু, কবির হোসাইন, শফিউদ্দিন প্রধানসহ অন্যান্য কাউন্সিলররা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..