• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত তিনজন

বিডিনিউজ আই ডেস্ক : / ২১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, কুমিল্লা (দক্ষিণ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক ও সহোদরসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছে- উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও মো. তাফসির (১৮) এবং একই গ্রামের হক মিয়ার ছেলে কুমিল্লার দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. সোহেল প্রধান (২৫)।শনিবার সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোতালেব মিয়া বাসসকে জানান, মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতদের মরদেহ কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..