• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলায় ওয়ার্কার্স পাটি উদ্বেগ

বিডিনিউজ আই ডেস্ক : / ১০৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুন, ২০২২

বিডি নিউজ আই: বিএম কন্টেইনার বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীসহ তার সহকর্মীরা হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা।

বিবৃতি তারা বলেন, সীতাকুণ্ডে ব্যক্তি মালিকানাধীন টার্মিনাল বিস্ফোরণে দমকল সদস্যসহ ৪৯ জন মানুষের প্রাণহানি ও চার-শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় শোকাবিভুত। হতাহত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো ও তাদের সমবেদনা দেখানো নাগরিক হিসেবে সকলের মানবিক কর্তব্য।
এই ধরণের কর্মসূচিতে হামলা করা কোনো বিবেকবান পক্ষের কর্ম হতে পারে না। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। তারা জুনায়েদ সাকীসহ গণসংহতি আন্দোলনের আহত নেতা ও কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..