• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৯১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২ – ০ গোলে স্যার আশুতোষ সরকারি কলেজকে পরাজিত করে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিশনার, চট্টগ্রাম বিভাগ ডঃ জিয়াউদ্দিন আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন, শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ এস এম গিয়াস বাবর উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের কমিশনার তার বক্তব্যে বলেন, আমাদের দেশে খেলাধুলার মাধ্যমে জীবিকা অর্জন সম্ভব নয় বিধায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বয়সের সাথে হারিয়ে যান। এ ব্যর্থতাকে স্বীকার করে আমাদের এর সমাধানের পথ খুজতে হবে।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন- ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও উঁচুতে তুলে ধরতে খেলোয়াড়দের নিয়মিতভাবে নিজেদের খেলার দক্ষতা ও কৌশল উন্নয়নে মনোযোগী হতে হবে। তিনি আশা প্রকাশ করেন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে এবং এর মাধ্যমে চট্টগ্রামের ক্রীড়া দল দেশব্যাপী পরিচিতি লাভ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মোঃ সরওয়ার আলম চৌধুরী মনিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি সুন্দর ও সফল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ করায় জেলা ক্রীড়া অফিস সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি ও সভাপতি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..