• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

দুরন্ত বিপ্লবের মাথায় আঘাতের চিহ্ন, চিকিৎসক বলছে ‘হত্যা’

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জ বুড়িগঙ্গা নদী উদ্ধার আওয়ামী লীগের নেতা দুরন্ত বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক মফিজুল উদ্দিন প্রধান প্রাথমিকভাবে ধারণা করছে, ‘দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে’।

লাশের ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে এ কথা বলেন ওই চিকিৎসক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মফিজুল উদ্দিন প্রধান বলেন, সমান কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

দুরন্ত বিপ্লবের ছোট ভাই দুর্জয় বিপ্লব বলেন, ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের ভাড়া বাসা থেকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৯ নভেম্বর তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ৩ দিন পর ১২ অক্টোবর বিকেলে বুড়িগঙ্গা নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় পাগলা নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের। খবর পেয়ে লাশ উদ্ধার করেন।
পরে পরিচয় জানতে পারেন সে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্য দুরন্ত বিপ্লব। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। তিনি কেরানীগঞ্জে ভাড়া থাকতেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..