• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হাম থেকে বাঁচতে ড্যাব’র উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাঃগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ মে, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়।

২৯ মে সোমবার দুপুর ১২ টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ উন্মুক্ত বাজেট সভা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুন নাহার, উপজেলা সহ: প্রকৌশলী রমজান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।

এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মেম্বার ও ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার সহ মোট ১২ জন মেম্বারের উপস্থিতি সহ স্হানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হয়েছে। মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মঈন উদ্দীন ৪ নং ওয়ার্ড মেম্বার, মোঃ আব্দুল বাতেন ৩ নং ওয়ার্ড, মোঃ হাসমত উল্লাহ ১ নং ওয়ার্ড,সংরক্ষিত মহিলা মেম্বার ৪,৫,৬ এর হোসনে আরা অনা,আব্দুল আউয়াল ৬ নং ওয়ার্ড, সংরক্ষিত মহিলা মেম্বার ১,২,৩ এর উন্মে তাহেরা আঁখি,জাকির হোসেন ২ নং ওয়ার্ড,মোঃ নজরুল ইসলাম সেলিম ৭ নং ওয়ার্ড, বাছেদ প্রধান ৫ নং ওয়ার্ডসহ অন্যান্য মেম্বারগন।।

নির্বাচন পরবর্তী এ দ্বিতীয় বাজেট ঘোষণা করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান বলেন, ভূমি হস্তান্তর করের প্রাপ্ত অর্থ, নিজস্ব অর্থ, বিভিন্ন প্রকল্প সহায়তা দ্বারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জন চাহিদার আলোকে নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট, পানি নিষ্কাশন, ড্রেন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। তাছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে । টিআর, কাবিখা, কাবিটা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে অত্র ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, জনকল্যাণ মূলক, প্রতিষ্ঠান নির্মাণ, মেরামত ও সংস্কার করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৩৪৯৭ জনকে বয়স্ক ভাতা ২৮৯ জনকে বিধবা ভাতা ৮৮০ জনকে প্রতিবন্ধী ভাতা ১২৫ জনকে মাতৃত্ব ভাতা ১৬৬টি পরিবারের মধ্যে বিডাব্লিউবি কর্মসূচির মাধ্যমে ৩০ কেজি করে খাদ্য সরবরাহ, ভিজিএফ কার্ডের মাধ্যমে অসহায় ও দুঃস্থদেরকে খাদ্য সহায়তা, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ১৯৮০ জনকে ১৫ টাকা কেজি করে চাল ৪২৩৯ জনকে টিসিবির কার্ডধারীর মধ্যে নিয়মিত স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। তিনি আরো বলেন এই বাজেট একটি খসড়া বাজেট। আলোচনা -পর্যালোচনা করে গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে ৭,২১,৫১,১৬৬/-(সাত কোটি একুশ লক্ষ একান্ন হাজার একশত ছেষট্টি টাকা) এই ঘোষিত বাজেট সংশোধন করে প্রয়োজনে এর আরো ব্যাপ্তি ঘটতে পারে। বাজেট ঘোষণার পর ইউনিয়নের বাসিন্দা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রত্যেকেই জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য জোড়ালো বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..