• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

না’গঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ইউএনও কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহল্লাগুলোতে লাইট স্হাপনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং নিমূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইউএনও বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি পুলিশ প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও সমাজের অশ্লীলতা বন্ধে বাউল আড্ডা বন্ধে পুলিশকে নির্দেশ দেন।
পরে তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সদর রাজস্ব সার্কেলের সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফাতেমা শান্তা, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরাসহ নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..