• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কাজ করতে চায় এনজিবি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ঐতিহাসিক পানাম নগর এর ছবির ফ্রেম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন।

মতবিনিময় সভায় ছাত্রদের দ্বারা নারায়ণগঞ্জের ট্রাফিক কন্ট্রোল চলমান রাখা, মেট্রোরেল এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করা, গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জকে চলমান রাখা, তরুণদের পাশে থাকা ও সরকারি জায়গা দখলমুক্ত করে খেলার মাঠ করে দেয়া সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

এনজিবির নেতৃবৃন্দরা জানান, আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই। ৫ই আগষ্টের পর আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। এ সকল বিষয়ে আমরা চাই প্রশাসন আমাদের সহযোগিতা করুক এবং আমরাও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

এনজিবির নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সংগঠক ফাহিম মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, এইচ এম তাওহীদ, ফাহিম খন্দকার অনিক, আব্দুর রহমান গাফফারী, মাহবুবুর রহমান মুনাইম, কেন্দ্রীয় নারী সংগঠক আফসানা মিমি সুইটি, আজিজাহ তাসনিম, বন্দর থানা থেকে নির্জন হোসেন জয়, হানজালা প্রধান, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক হাবিবুর রহমান হাবিব, সাকিব হাসান, নাবিল দেওয়ান, মুহাম্মদ নাসির, মুহাম্মদ ফাহিম, মোঃ ইমন, মোঃ আলিম, আবরার, ফয়সাল সহ প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..