• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মাদক, ছিনতাই, চোরাচালান ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ এবং যানজট নিরসনে প্রযুক্তি নির্ভর নজরদারির ওপর জোর দিয়ে রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দীন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারগণ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভার শুরুতে জেলার গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরা হয়। আলোচনায় প্রধান্য পায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চোরাচালান, সড়ক উন্নয়ন ও যানজট।

উক্ত সভায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রতি মাসে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও পুলিশ সুপারকে নিয়ে পৃথক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
চাষাড়া-পঞ্চবটি সড়ক ও কাঞ্চন সড়কের অবনতিশীল অবস্থা সম্পর্কে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়।
চাষাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ এবং সাইনবোর্ড থেকে চাষাড়া লিংক রোডে এআই ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কিশোর গ্যাং, মাদক স্পট ও ছিনতাই রোধে পুলিশি টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মাদকই সকল অপরাধের মূল। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর।মাদক নির্মূলে জেলা প্রশাসন এর উদ্যোগে অব্যাহত অভিযান চলমান রয়েছে বিভিন্ন স্পটে।

তিনি বলেন, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নির্মূলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাংসহ সকল অপরাধ নির্মূলে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি সভায় জানান, আগামী বুধবার ট্রাফিক বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। তিনি চাষাড়া এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে হকার উচ্ছেদে আগ্রহ প্রকাশ করেন। চাষাড়া থেকে সাইনবোর্ড লিংক রোডের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার, কমিউনিটি পুলিশিং এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর একমত পোষণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..