• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মো. আজিজুল হক ও খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবুল বাশার।
সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ী ১২জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..