• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শরিফ ওসমান হাদির জন্য নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এ দোয়ার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত থেকে এই আয়োজন সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের পরিচালক সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। দোয়া করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের খতিব।এ সময় মহান আল্লাহ পাকের কাছে ওসমান হাদী ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কনির বলেন – জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। শরীফ ওসমান হাদী এ বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাতের জন্য আজ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।মহান আল্লাহ পাক শরিফ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদাউস দান করুক।এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শরীর ওসমান হাদীর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে আগামী শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।আমি আহ্বান করব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি আপনারা সবাই আগামী শনিবার এই দিনটি যথাযথভাবে শোক দিবস পালন করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..