• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

নারায়ণগঞ্জের ২ কাউন্সিলর কারাগারে

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে পৃথক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের দুটি আদালত। বুধবার (১৫ জুন) দুপুরে আগাম জামিনের মেয়াদ শেষে দুজন আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১৫ জুন) বন্দর থানার নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় কাউন্সিলর আবুল কাউসার আশা আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান তাকে কারাগারে পাঠান।

অন্যদিকে বাদী সাইদা আক্তার শিউলীর করা ধর্ষণ মামলায় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, নিলয় আহমেদ বাবু হত্যা মামলায় অভিযুক্ত কাউন্সিলর আবুল কাউসার আশা আদালতে জামিন চাইতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর আবুল কাউসার আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ মে পূর্বশত্রুতার জেরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় নিলয় আহমেদ বাবুকে ধাওয়া করে প্রতিপক্ষ। এ সময় তিনি একটি পুকুরে ঝাঁপ দিলে পানিতে থাকা অবস্থায় ইটপাটকেল ছোড়া ও পেটানো হয়। পরে মাথায় ইটের আঘাত পেয়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন ৫ মে নিলয়ের মা লিলি বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করেন নবীগঞ্জ লতিফ হাজীর মোড় এলাকার সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের ছেলে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা (৩৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার আমিনুল (৫৫), হাসিনা বেগম (৪৫), শিপলু (৩২), আফজাল (২২), জিপু (২৬), শহিদুল ইসলাম (৫০), সিরাজুল ইসলাম (৪৫), হাসান (২৬) ও সোবহানকে (৩৫)।

সরকারি কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহেমেদ খোরশেদের বিষয়ে বলেন, সাইদা আক্তার শিউলী নামের এক নারীল করা ধর্ষণ মামলার আসামি ছিলেন খোরশেদ। আজ জামিনের জন্য আদালতে হাজির হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামল তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৫ আগস্ট খোরশেদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন খোরশেদের দ্বিতীয় স্ত্রী দাবি করা সাইদা আক্তার শিউলী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

এরপর খোরশেদকে গ্রেপ্তার করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের দুই দিন আগে গত ১৪ জানুয়ারি সেই জামিন আদেশের মেয়াদ শেষ হলেও আত্মসমর্পণ করেননি খোরশেদ। আজ জামিনের জন্য আবার গেলে কারাগারে পাঠান আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..