• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মডেলিং -এর পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মেহেরুননেছা লিজা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফতুল্লায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

নারায়ণগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে শহরে পথচারি ও যাত্রীসাধারনের মাঝে মাস্ক ও প্রচারপত্র বিলি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এ জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান’র নেতৃত্বে এ কর্মসূচি পালন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসমত আরা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।
এছাড়াও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মাইকিং এর ব্যবস্থা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..