• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

না.গঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ‌র‍্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন / ৯০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীর হোসেনঃ “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে নারায়ণগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আড়াই হাজার উপজে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.সুমাইয়া ইয়াকুব প্রমূখ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সার্ভেল্যান্স এম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা্ মো. মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান।।

এসময় বক্তরা বলেন, শিশুর জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। একজন মায়ের বুকের দুধ খাওয়া শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠে। পাশাপাশি এসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি থাকে।শিশুর মানসিক বিকাশেও মায়ের দুধের ভূমিকা অনবদ্য।

আলোচনা পূর্ব সময়ে একটি বর্ণাঢ্য র‍্যালি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে জেলা পুলিশ সুপার কার্য়ালয় হয়ে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..