• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

জাহাঙ্গীর হোসেন / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

জাহাঙ্গীর হোসেন: নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক শহিদুল ইসলাম,জেলা পুলিশ সুপার প্রতিনিধি শাহরিয়ার হাসান ডিআইও-১।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ডন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ভিকারুন নেছা।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. উম্মে ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁও ,ডা. শারমিন আহমেদ তিথী ও জেনারেল (ভিক্টোরিয়া )হাসপাতালেরসিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সালাহউদ্দন আহমেদ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.আফরোজা আক্তার পলি’র সঞ্চালনায় সভায় বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন -২০২৫ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..