• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সোনারগাঁয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুলের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি -সুমন চৌধুরী চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন এড. এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা স্মারক প্রদান সমমনা ৪১তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” – নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

না.গঞ্জ সদরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ শীর্ষক মতবিনিময় কর্মশালা

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ”অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” শীর্ষক প্রকল্পের নিবিড় পবিবীক্ষণ সমীক্ষার উপর স্থানীয় অংশগ্রহণকারিদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও এসএ কনসাল্ট ইন্টারন্যাশনাল এই মতবিনিময় কর্মশালার আয়োজন করে।
বুধবার (১২ এপ্রিল) সকালে সদর ইউএনও কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসএম হামিদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আইএমইডি) খান মো. মনিরুজ্জামান ও সহকারি পরিচালক (আইএমইডি) জুলহাস আলী সরকার।
কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জুলহাসসহ অন্যান্য উপস্থিত মুক্তিযোদ্ধাগণ।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন’র সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মো.আরিফুর রহমানসহ এসএ কনসাল্ট ইন্টারন্যাশনালের অন্যান্য কর্মকর্তাগণ।
কর্মশালায় প্রকল্পের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিম লিডার ইঞ্জিনিয়ার ড. এসএ তাহের খন্দকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..