• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

ফতুল্লার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিবতণ

জাহাঙ্গীর হোসেন / ৮১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৭ ডিসেম্বর) সকালে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ লুৎফুন জবীন মিমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে নিজের জীবনসংগ্রাম ও দায়িত্ববোধের গল্প তুলে ধরেন। তিনি বলেন, একজন দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা হতে হলে নিয়মিত পড়াশোনা, কঠোর প্রশিক্ষণ, ধৈর্য, সততা ও বুদ্ধিমত্তার প্রয়োজন। দেশ ও মানুষের সেবায় পুলিশকে সবসময় সচেতন ও নিবেদিত থাকতে হয়। তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের উচিত সন্তানদের যথেষ্ট সময় দেওয়া এবং তাদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা। যে কোনো জরুরি পরিস্থিতিতে ৯৯৯ অথবা ফতুল্লা থানায় যোগাযোগ করে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিনুল ইসলাম মতিন, প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান রানা, মাসুমুল হক সোহেল, ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সেলিম মুন্সি, আইডিএল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক জহিরুল ইসলাম, অভিভাবক মুরুব্বি মোবারক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক শহিদুজ্জামান শাহিন, মজিবুর রহমান ও মাহতাবউদ্দিন কিশোরসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিদ্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান রানা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা এবং পরিবারে সালামের সুন্দর সংস্কৃতি চালু করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..