• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

ফতুল্লায় দুই লঞ্চের চাপায় এক নারীর মৃত্যু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩২১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ৪৯ বছর বয়সী এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ফতুল্লা ঘাটে শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারী পোশাক শ্রমিকের নাম রুশিয়া বেগম। সে বরগুনার কলাপাড়া উপজেলায় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীর সাথে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

মৃত রুশিয়া বেগমের ছোট বোন মুর্শিদা আক্তার জানান, অফিস বন্ধ দেওয়ায় মুর্শিদা, তার স্বামী, মেয়ে ও রুশিয়া লঞ্চে করে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। ফতুল্লা লঞ্চঘাটে বাগেরহাট-২ নামে একটি লঞ্চে ওঠার সময় পাশ থেকে সাব্বির-২ নামে আরেকটি লঞ্চ এসে তাকে চাপা দেয়। এতে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে রুশিয়া। সেখান থেকে তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই পথে তার মৃত্যু হয়। পরবর্তিতে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আবার ফতুল্লা নিয়ে যান স্বজনরা।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক দিপু জানান, দুই লঞ্চে চাপা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না। ঘটনাটি নৌ-পুলিশ দেখছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..