• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”এর বাছাই পর্ব সম্পন্ন নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত না’গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা’ নিতে ১১ বছরের শিশুকে হত্যা করল কিশোর বন্ধুরা নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সকলের সহযোগীতায় যেমন অবৈধ ফুটপাত উচ্ছেদ হয়েছে তেমনি সড়কে যানজট নিরসনে সকলের সহযোগীতা চাই: টিআই করিম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ায় গ্রেফতার

বিডিনিউজ আই ডেস্ক : / ১৮৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, বগুড়া : বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩২) বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যাকান্ডের পর থেকেই আত্মগোপনে ছিল আলাউদ্দিন।
২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আলাউদ্দিনের অনুপস্থিতিতে তার যাবজ্জীবন সাজা হয়। মামলা চলার সময় থেকেই আলাউদ্দিন পলাতক ছিল।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুরশাহ (ভিক্টোরিয়া) পার্কের সামনে খুন হন বিশ্বজিৎ দাস। ওই হত্যাকান্ডের এক বছর পর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনের মৃত্যুদন্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়।
নিহত বিশ্বজিৎ দাসের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাসপাড়া গ্রামে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..