• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শুভ হত্যা মামলায় ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র উদ্যোগে মতবিনিময় সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির শুক্রবার সমমনা’র ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায় মৌলিক বা বুনিয়াদি শিখন দক্ষতা বৃদ্ধির তাগিদ শিক্ষামন্ত্রীর জিয়াউর রহমানের ধারক-বাহক হিসেবে আমরা মানুষের সেবা করে যাব: মঈন খান

দখল করতে গিয়ে ভোট কেন্দ্রে ছাত্রলীগ নেতা রিয়াদ অবরুদ্ধ

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনে একটি কেন্দ্র দখল করতে গিয়ে অবরুদ্ধ করে রাখা হয় মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও তার সমর্থকদের। ১১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে রিয়াদ শতাধিক লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। ওই সময়ে তারা শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দেন। এখানকার বর্তমান মেয়র জাকারিয়া জাকির অভিযোগ তুলেন রিয়াদ লোকজন নিয়ে শাহজাহান মাতবরের পক্ষে সীল মারছে। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। লোকজন ধাওয়া করলে রিয়াদ একটি কক্ষে অবস্থান করেন।
এক পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের লোকজন প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশ গিয়ে বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। তখন রিয়াদকে ছেড়ে দেওয়া হয়। পরে বেলা ১টায় সেখানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..