• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন

শিনজো আবের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের প্রধানমন্ত্রী

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডি নিউজ আই, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার আকস্মিক মৃত্যুকে জাপান ও বিশ্বের জন্য এক বিরাট ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘সবচেয়ে অপ্রত্যাশিত দুর্ভাগ্যের এই সময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের জনগণ আমার সঙ্গে যোগ দিয়েছে।
শেখ হাসিনা উল্লেখ করেন যে, আবের মতো একজন রাষ্ট্রনায়কের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, বরং তার “নেতৃত্বের চিন্তা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার” কারণে সমগ্র বিশ্বের জন্য ক্ষতি হয়েছে।
তিনি বলেন, “মহা দুর্দশার এই সময়ে, আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার ক্ষেত্রে তার অপরিসীম অবদানের কথা।”
শেখ হাসিনা বাংলাদেশের জনগণ, সরকার এবং তার নিজের পক্ষ থেকে আবের মর্মান্তিক মৃত্যুতে তার গভীর সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
তিনি আরো লিখেছেন, “আমরা প্রার্থনা করি জাপানের শোকাহত বন্ধুত্বপ্রতীম জনগণ এবং প্রয়াত শিনজো আবের পরিবারের সদস্যরা সাহস ও দৃঢ়তার সঙ্গে এ শোক কাটিয়ে ওঠবে।
আজ এক ভয়াবহ বন্দুক হামলায় আহত হওয়ার কয়েক ঘন্টা পরে আবে মারা যান।(বাসস)

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..