• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

শেরপুরে পর্যটন কেন্দ্র পরির্দশনে সচিব

বিডিনিউজ আই ডেস্ক : / ৯৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

রমেশ সরকর, শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার পর্যটন স্থানসমূহ পরিদর্শন করেন, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। ১৬ সেপ্টেম্বর শুক্রবার তিনি এসব স্থান পরির্দশন করেন।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, জেলা প্রশাসক সাহেলা আক্তার এর উদ্যোগে ও আমন্ত্রণে তিনি শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার পর্যটন স্থানসমূহ পরিদর্শন করেন এবং এই জেলায় পর্যটন মোটেলের প্রস্তাবিত স্থানের সম্ভাব্যতা সরেজমিনে যাচাই করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবের একান্ত সচিব এ এইচ এম জামেরী হাসান। জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রহমান, সহকারী কমিশনার (পর্যটন সেল) সানাউল মোর্শেদ।

শ্রীবরদী পর্যটন এলাকা থেকে গজনী অবকাশে পরির্দশনে এলে জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনকে। পরে তিনি ও তার সফর সঙ্গীগণ বিভিন্ন স্থান পরির্দশন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..