• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িক হামলা'র প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং বিচারে দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার মানব বন্ধন কর্মসূচী পালন করে ।

সোমবার ২৫ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন, সাবেক জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি আনজুমান আরা আকসির, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম।

মানব বন্ধনে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, র়ংপুর, জামালপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনকও বটে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এখানে মিলেমিশে উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে সামাজিক বন্ধন দৃঢ়। কিছু কিছু কুচক্রী এই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সরকার, প্রশাসন, সা়ংবাদিক সমাজ ও সুশীল সমাজের কাছে জোর দাবি এই কুচক্রীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ক্ষতিপূরণ প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..