• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন আজ কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক’র জন্মদিন বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হামলা-ভাঙচুরের অভিযোগে তিতাসের মামলা

বিডিনিউজ আই ডেস্ক : / ৬৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১

গ্যাস সংযোগ বন্ধ দেওয়ার প্রতিবাদে তিতাস গ্যাস কোম্পানির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় যাত্রামুড়ার অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ মে) তিতাসের সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ২৪ জন ছাড়াও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাদের নিয়ন্ত্রণাধীন বন্দর উপজেলার কয়েকটি এলাকার গ্রাহকরা সরকারি গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছেন। তবে তারা দীর্ঘদিন যাবৎ বিল পরিশোধ করছেন না। বিল পরিশোধের কথা বললেও তারা কর্ণপাত করেন না। এমন অবস্থায় গত ২৫ মে বাদী তিতাসের লোকাল স্টেশন ও অপারেশন ডিভিশনের ডেমরা অফিসের ম্যানেজার রাবিক হোসেনকে সাথে নিয়ে ওইসব এলাকার গ্যাস সংযোগ লাইন বন্ধ করে দেন। এতে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
মামলায় বাদী প্রকৌশলী মিজবাহ উর রহমান বলেন, গত ২৭ মে সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা লাঠিসোটা হাতে নিয়ে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ার অফিসে প্রবেশ করে তাদেরকে গালিগালাজ করে এবং অবরুদ্ধ করে রাখে। বিচ্ছিন্ন গ্যাস লাইনের পুনঃসংযোগ দেওয়ার দাবিতে তারা ওই অফিসের ডিজিএম ড. প্রদীপ চন্দ্র মন্ডল, ম্যানেজার সুরঞ্জিত কুমার দে, প্রকৌশলী আবু রায়হান, প্রকৌশলী রফিকুজ্জামানকে মারধর করে। অফিসের ভেতর ভাঙচুরও চালায় বলে অভিযোগ তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক মিজবাহ উর রহমানের।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..