• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

৩ মাস পরে জামিনে পেলেন কাউন্সিলর খোরশেদ

বিডিনিউজ আই ডেস্ক : / ২৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: অবশেষে জামিনে মু্ক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। প্রায় তিন মাস কারাগারে থাকার পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি মুক্ত হন।

খোরশেদের আইনজীবী এড. শরীফুল ইসলাম শিপুল জানান, এক নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গত ১৫ জুন আদালতে আত্মসমর্পন করেন খোরশেদ। সেদিন আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এছাড়া আরও তিনটি নাশকতা মামলায় তিনি স্থায়ী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর। ২০২১ সালের ২৫ আগস্ট এক নারী বাদী নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে ধর্ষণ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে খোরশেদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা প্রমাণিত হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।

এরপর খোরশেদকে গ্রেপ্তার করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে নির্বাচনের দুই দিন আগে গত ১৪ জানুয়ারি সেই জামিন আদেশের মেয়াদ শেষ হলেও আত্মসমর্পণ করেননি খোরশেদ। ২৫ জুন তিনি আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরণ করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..