• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মেলার শুভ উদ্বোধন…

বিডিনিউজ আই ডেস্ক : / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আজ সকাল ১০.০০ ঘটিকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবস্যী দিবস-২০২৫’ এর উদ্ভোদন করা হয় । আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য রেলি,প্রবাসী মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসীর পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, মানব সম্পদ উন্নয়ন কাফী বিন কবির, আরো উপস্থিত ছিলেন কার্তিক চন্দ্র দেবনাথ, সহকারী পরিচালক, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন,বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংক ও অভিবাসী পরিবারগন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রেলি অনুষ্ঠিত হয় এবং জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বেলুন উড়িয়ে দিবসটির উদ্ভোদন করেন এবং প্রবাসী মেলার ষ্টল পরিদর্শন করেন।
নির্বাচন অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণ কারী পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ রেমিট্যান্স থেকে আয় হয়। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। বহির্বিশ্বে প্রবাসীরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। তাই বিদেশে যাওয়ার আগে যথাযথ দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ প্রবাসী বিদেশে আমাদের বাংলাদেশের নাম অক্ষুণ্ন রাখবে।

তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য। প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে কাজ করছেন। প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..