• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ৫৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক লেখক দিবস-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কবি কাজী আনিসুল হকের সভাপতিত্বে সভায় সর্বসম্মতি ক্রমে ‘আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ’ ঘোষণা করা হয়। সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজু, আহবায়ক কবি ফরিদুল মাইয়ান, যুগ্ম আহবায়ক কবি মোহাম্মদ আল মনির, কবি বাপ্পি সাহা এবং সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ – এর নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদুল মাইয়ান, মোঃ শফিকুল ইসলাম আরজু, এস.এম.জহিরুল ইসলাম বিদ্যুৎ, সোনিয়া দেওয়ান প্রীতি, সাদ্দাম মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, জয়নুল আবেদীন জয়, এস.এ.বিপ্লব, ইকবাল হোসেন রোমেছ, মিথুন খান, সাথী আক্তার, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় একইস্থানে প্রস্তুতি সভার ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..