• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

কলোবাজারী আব্দুল হাই আটক

বিডিনিউজ আই ডেস্ক : / ৪০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে ১ লাখ ৩১ হাজার ৪’শ ৩০ টাকা মূল্যের দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট মুজদ রাখার অপরাধে আব্দুল হাই (৪৫) নামে কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গত ২৬মে বুধবার রাতে বন্দর থানার কুড়িপাড়া নতুন বাজার সাকিনস্থ সুপার মার্কেটের ১৭১ নং দোকানে তল্লাশী চালিয়ে দেশী ও বিদেশী সিগারেট উদ্ধারসহ ওই কালোবাজারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কালোবাজারী আব্দুল হাই বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বিজেও নূরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ২৫(৫)২১। মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম পাটুয়ারী গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..